আদমদীঘিতে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): ১১ মে সোমবার দুপুরে উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এবং আল-আমিন বাবু এবং সেলিনা আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মীনি ফেরদোসি তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএস আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, পৌরসভা যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, অন্যতম সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বগুড়া জেলা কৃষক দলের নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্টাতা সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, কলেজ পরিচালনা কমিটির চিকিৎসক প্রতিনিধি ডা. হামিদুর রহমান রানা, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে কলেজের একাডেমি ভবন সংকটসহ নানা সমস্যার তুলে ধরেন।
এবিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার পর্যায়ক্রমে একাডেমি ভবন নির্মানসহ সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করা ছাড়াও তাৎক্ষণিক ভাবে আধুনিক মানের ওয়াশব্লক নির্মানের জন্য সরকারি তহবিলের অর্থ বরাদ্দ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
