কেরানীগঞ্জে অজ্ঞাত দুই ম/র/দে/হ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা-সৈয়দপুর সড়কের দেওশুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৭৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা নদীর শ্যামপুর খেয়াঘাট বরাবর মাঝ নদীতে ভাসছিল অজ্ঞাত যুবক (৩০) এর লাশ।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে (১১ মে) লোক মুখে সংবাদ পাই যে, জিনজিরা-সৈয়দপুর সড়কের দেওশুর এলাকায় রাস্তার পাশে একটি অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলার মরদেহ পারে আছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে বলেন, নিহত বৃদ্ধ মহিলাটি পাগল প্রকৃতির ছিল। সে কখনও এলাকায় ভিক্ষা করত আবার কখনও একা একা কথা বলে ঘুরে বেড়াত। নিহতের পড়নে একটি প্রীন্টের ময়লা কাপড় পরা ছিল।
এরপর বিকেল ৫ টায় বুড়িগঙ্গা নদীর শ্যামপুর খেয়াঘাট বরাবর মাঝ নদীতে অজ্ঞাত যুবক (৩০) এর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে হাসনাবাদ নৌপুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পড়নে ছিল জিন্স প্যান্ট ও ফুল হাতা শার্ট। লাশটি দু-তিন দিন আগের। গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত অজ্ঞাত যুবকটি কোন লঞ্চ স্টাফ হতে পারে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্য মামলা দায়ের করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
