এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের শরবত বিতরণ করলেন ছাত্রদল নেতা রবিন

| আপডেট :  ১৪ মে ২০২৬, ০৬:৫৬  | প্রকাশিত :  ১৪ মে ২০২৬, ০৬:৫৪

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): চলতি এসএসসি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা শেষ বৈশাখের প্রচন্ড গরমে যখন কাহিল অবস্থা ঠিক তখন তাদের পিপাসা মেটাতে ঠান্ডা শরবত বিতরণ করেছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন।

১৪ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সান্তাহারের পরীক্ষা কেন্দ্রে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে অভিভাবকদের শরবত পান করান।

এ সময় তিনি ও তার সাথী চাত্রদলের অন্যান্যরা সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় (বিপি) উচ্চ বিদ্যালয় ও হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থানরত নারী ও পুরুষ অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে। শরবত বিতরণ কার্যক্রমে ছাত্রদলের জিহাদ, ফিহান, সেলিম, তালহা, সোহান, আসিফ, সোহম, রাফিম ও জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা রবিনের এমন মানবিক উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত