আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

| আপডেট :  ১৪ মে ২০২৬, ০৫:৫৭  | প্রকাশিত :  ১৪ মে ২০২৬, ০৫:৫৭

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল দিয়ে প্রবাহিত ভরাট হয়ে যাওয়া বসনবুড়ি নামক খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় খাল পুনঃ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচনের আগে এক আলোচনা সভা করা হয়েছে।

বসনবুড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে ও নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া -৩, আদমদীঘি – দুপচাঁচিয়া নির্বাচনি এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌরসভা শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা ও নসরতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার এমপি বলেন, কৃষকদের সেচ সুবিধা ও মৎস্যজীবীদের মাছ আরোহণের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে সারা দেশের মত আমার নির্বাচনি এলাকায় খালও পুনঃ খনন কাজ শুরু করা হয়েছে। এই পুনঃ খনন কাজ করতে গিয়ে খালের দুই পাশের কৃষি জমি যেন জলাবদ্ধতার শিকার না হয় সে দিকে সজাগ থাকার জন্য এই প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আদমদীঘি উপজেলা প্রকৌশলীকে পরামর্শ দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত