কেরানীগঞ্জে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগ, মামলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে হাসনাবাদ বসুন্ধরা সিটি একটি পরিত্যক্ত জঙ্গলে এই ঘটনা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতার স্বামী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
মামলার বাদী জানান, তারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সেন্টারগলি, ২১ নং গলি কাজী অফিসের সামনে ভাড়া বাসায় বসবাস করেন। এক সপ্তাহ আগে নাদিম নামে এক ব্যক্তির কাছ থেকে আমার স্ত্রী ৫ হাজার টাকা ধার নেন। উক্ত টাকা ধারের বিষয়ে লিটন নামে এক ব্যক্তিকে জামিন রাখা হয়। জামিনদার হিসেবে বুধবার রাতে মো. লিটন মিয়া (৪০), ইউসুফ হোসেন ওরফে ফারুক(৫৭) ও মো. ইয়াসমিন মিয়া (২২) তার বাসায় যান। পাওনা টাকার কথা বলার জন্য তার স্ত্রীকে মোটরসাইকেলযোগে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদের বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি ফাঁকা প্লটের ডেরার জঙ্গলের মধ্য নিয়ে যান। একেক করে তিনজনে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে ফেলে মৃত্যুর ভয় দিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্ত্রী বাসায় এসে আমাকে জানান। পরে মামলা করি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। আসামিদের ধরার জন্যে চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
