আদমদীঘিতে চারশত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার (বগুড়া-খ) সার্কেলের সদস্যরা যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু প্রামানিক(৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে , শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার (বগুড়া-খ) সার্কেলের ইনচার্জ আসলাম আলী মন্ডল তার কার্যালয়ের ফোর্স নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের হবির মোড় নামক স্থানে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে যাত্রীবাহী একটি বাস আটকিয়ে তল্লাসী চালায়। এসময় ওই বাসের যাত্রী মিন্টু প্রামানিককে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মিন্টু প্রামানিক সান্তাহার শহর পাশের নওগাঁ জেলা সদরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদী হয় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
