আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২৬- ২০২৭ অর্থ বছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৩৪ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেল ৩ টায় ইউপি ভবনে এ বাজেট ঘোষনা করেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সচিব সোহেল রানা। ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর, জবাবদিহিতা নিশ্চিতকরনসহ জনগনের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের ভিত্তিতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৫৭এর আলোকে ইউপি ভবনে বাজেট ঘোষনার পূর্বে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, বিএনপি নেতা ও সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, বিএনপি মোখলেছার রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ফজলুর রহমান সরদার, হারুনুর রশিদ, এনামুল হক, মুকুল সরদার, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, কোরবান আলী, মহিলা ইউপি সদস্য জলি বেগম, সামছুন নাহার, মেরিনা বেগম, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, শাহ রিয়ন সরকার, স্বেচ্ছাসেবকদল নেতা জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
