আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

| আপডেট :  ১১ জুন ২০২৬, ০৮:৩০  | প্রকাশিত :  ১১ জুন ২০২৬, ০৮:৩০

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): ২০২৪ সালে আদমদীঘি বিএনপি অফিসে হামলা, ভাঙচুর অগ্নি সংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় উপজেলার নশরতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলাম (৪৯) কে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

জানা গেছে , বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামী লীগের ১২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জহুরুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত