আদমদীঘিতে এক মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৬২ বোতল চোলাই মদসহ সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এছাড়াও অপর অভিযানে নিয়মিত মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া মন্ডলপাড়া গ্রামের রনজিত চন্দ্রের বাড়ীতে চোলাই মদ রেখে ব্যবসা চালিয়ে আসছে এমন গোপন সংবাদ জানার পর পুলিশ বুধবার বিকেলে রনজিত চন্দ্রের বাড়ীতে অভিযান চালায়। এসময় ৬২ বোতল চোলাই মদসহ রনজিত চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২১)কে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়াও বুধবার রাতে অপর এক অভিযানে নিয়মিত মামলায় কুন্দগ্রাম করিমাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(৫৬) এবং টাঙ্গাইল জেলার ভাল্লুককান্দি এলাকার আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া মদ উদ্ধারসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
