নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার, ভাংচুর, আগুনে পড়ানো হল আসবাবপত্র, শোকার্ত মানুষের ঢল

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের সাহেবপাড়া রেলওয়ে বস্তি থেকে নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর রাকা মনি (৬) নামের প্রথম শ্রেণির এক শিশু কন্যার লাশ উদ্ধার হয়েছে।
এঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে প্রতিবেশি মাদকদ্রব্য বিক্রেতা ও মাদকাসক্ত আমজাদ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় আমজাদের মুরগী পালন করা ঘর থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।
এঘটনায় পুলিশ খুনি আমজাদ হোসেন (৪০) তার স্ত্রী বন্যা বেগম (৩৫) প্রতিবেশি বাবু হোসেন(২৮) তার স্ত্রী আয়েশা বেগম (২৫) গ্রেপ্তার করেছে। বিক্ষুব্ধ এলাকাবাসি খুনি আমজাদ হোসেনের বস্তি বাড়ি ভেঙ্গে তছনছ করে এবং আসবাবপত্র আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি জানাজানি হবার পর ওই এলাকাসহ আশপাশের মহল্লা ও গ্রামের হাজার হাজার শোকার্ত নারী পুরুষের ঢল নামে রাকা মনির শোকে স্তব্ধ বাড়িতে । তারা দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত খুনি আমজাদ হোসেন ও সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
জানা গেছে, উপজেলার সান্তাহার পৌরসভা ও জংশন শহরের ৮ নং ওয়ার্ডের সাহেবপাড়া রেলওয়ের জমিতে টিনের বাড়ি করে বসবাস করা অটোরিক্সা চালক রাযহান উদ্দিন দম্পতির ঘরে রাকা মনি জন্ম নেয়ার কিছু দিন পর দারীদ্রতাজনিত কারণে তার মা বাবা রায়হান উদ্দিনকে তালাক দিয়ে চলে যায়। পরে ২০ হাজার টাকা মাকে দিয়ে রাকা মনিকে নিজের কাছে নিয়ে আসে দাদা (বর্তমানে মৃত) মোসলেম উদ্দিন। তারপর থেকে দাদি রেহেনা বেগম ও ফুফু লিপি আক্তার রাকা মনিকে মায়ের মত আদর-স্নেহ দিয়ে লালনপালন করে আসছে।
এমন অবস্থায় বৃহস্পতিবার বিকালে রাকা মনি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও সে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে দাদি ও ফুফু। তন্নতন্ন করে খোজাখুজি করে বস্তির সব বাড়িতে। কিন্তু সন্ধান না পেয়ে শহরে মাইকিং শুরু করে। মাইকিং অবস্থায সন্দেহ বসত এলাকাবাসি মাদকাসক্ত ও মাদকদ্রব্য ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে আমজাদ হোসেনের মুরগি পালন করা ঘর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ এলাকা বাসী আমজাদ হোসেন ও তার স্ত্রীকে আটক ও মারপিট করে পুলিশের নিকট হস্তান্তর করে। পরে শুক্রবার সকালে পুলিশ ওই খুনের সহযোগী হিসাবে প্রতিবেশী বাবু হোসেন (২৮) তার স্ত্রী আয়েশা বেগম (২৫)কে গ্রপ্তার করে। রাকা মনির পরিবারের দাবী খুনি আমজাদ হোসেন তাদের নিকট থেকে কয়েক দিন ধরে ছয় হাজার টাকা কর্জ চেয়ে আসছিল। কর্জ দিতে রাজী না হওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয়েছিল মাদকাসক্ত আমজাদ হোসেন ও তার পরিবার। তারা আরো দাবী করেন রাকা মনির কানে দুই আনা ওজনের সোনার তাররিং ছিল। এই সোনার গহনার লোভে ও টাকা কর্জ না পাওয়ার ক্ষোভে রাকা মনিকে নির্মম ভাবে খুন করেছে। এলাকাবাসীর জেরার মুখে আমজাদ হোসেন রাতেই স্বীকার করে যে রাকা মনির কান থেকে খুলে নেয়া সোনার তার রিং মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি করেছে। পাশাপাশি রাত গভীর হলে রাখামনির লাশ অজ্ঞাত স্থানে ফেলে দিয়ে পালিয়ে যেত ঢাকায়। এদিকে কোমলমতির শিশু কন্যা রাকিকা আক্তার রাকা মনির লাশের ময়না তদন্ত শেষে শুক্রবার দাফন করা হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি খানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশী নিরাপত্তার মাধ্যমে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
