আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি. গ্রেপ্তার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ফেসবুক ছড়িয়ে দেয়ার হুমকি ও স্বামী ম্যসেঞ্জারে ভাইরাল করে শ্লীলতাহানি ঘটনো মামলায় পুলিশ রিহেল চেরাগী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রিহেল চেরাগী আদমদীঘি উপজেলার শিয়ালশন হটাতপাড়ার আব্দুল করিম চেরাগীর ছেলে।
এ ঘটনায় একই গ্রামের শ্লীতহানির শিকার বড় বোন বাদি হয়ে রিহেল চেরাগী আসামী করে গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২ টার দিকে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন এক এক বাড়ির বাথ রুমে গোসল করার সময় রিহেল চেরাগী নামের ওই যুবক বাথ রুমের ভ্যান্টিলেশনে মোবাইল ফোন রেখে গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি ছোট বোন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হলে জানতে পারেন দুই সহোদর বোনের গোসলের অশ্লীল ভিডিও বিহেল ধারন করেছে। পরে বড় বোনের স্বামীসহ প্রতিবেশিরা বিহেলের পরিবারকে বিষয়টি জানান এবং অশ্লীল ভিডিও মোবাইল থেকে ডিলিট করতে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়া হুমকি দেয় এবং স্বামীর ফেসবুক ম্যসেঞ্জারে গোসলের অশ্লীল ভিডিও পাঠায়। বাদিনী জানায়, আমার স্বামীর ম্যসেঞ্জারে ওই গোসলের অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয়া হবে বলে হুমকি দেয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
