আদমদীঘিতে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উপজেলা চত্বরে গাছের চারা রোপন ও বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, অধ্যাপক গোলাম মোস্তফা, বিএনপি নেতা সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, আবু মোত্তালেব, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবদল নেতা শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
