আদমদীঘিতে বিদ্যুৎ চালিত সেচপাম্পের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

| আপডেট :  ১৫ জুন ২০২৬, ০৬:৫২  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৬, ০৬:৫২

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পৌঁওতা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে জিসান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জিসান ওই এলাকার এমরান হোসেনের ছেলে।

রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌঁওতা এলাকার জনৈক হেলাল উদ্দিনের পুকুরে সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌঁওতা এলাকার মাছ চাষ ব্যবসায়ী হেলাল উদ্দীন তার পুকুর থেকে সেচ পাম্প লাগিয়ে পানি সেচ দিচ্ছেলেন। দুপুরের দিকে জিসান ওই পুকুরে আম পাড়তে যায়। এ সময় বৈদ্যুতিক তারে পা জড়িয়ে জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। কিছুক্ষন পর ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে পরিবারের লোকজন জিসানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে এবং লাশ দাফনের জন্য বলা হয়েছে ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত