আদমদীঘিতে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

| আপডেট :  ১৫ জুন ২০২৬, ১১:২২  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৬, ১১:২২

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): সোমবার সন্ধায় আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের অভিযানে শহরের হবির মোড় নামক স্থান থেকে ১২ কেজি গাঁজা ও নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল দপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেল করে ওই পরিমান গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে, সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের একটি দল তার পিছু নেয়। এসময় বিষয়টি বুঝতে পেরে মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মন্ডল জানান, এ ঘটনায় রাতেই আদমদীঘি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত