আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা

| আপডেট :  ১৭ জুন ২০২৬, ০৯:৪০  | প্রকাশিত :  ১৭ জুন ২০২৬, ০৯:৪০

 

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বুধবার উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের সাকিদারপাড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী(১১)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

শিশুটির বাবা বাদী হয়ে বুধবার দুপুরে একই গ্রামের আতোয়ার সাখিদারের ছেলে মোঃ পিন্টু (৪৫) ওরফে ফুসুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলািট দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার শিশুটির বাবা বাড়ির পাশে জনৈক বাবলুর বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিলেন। একই সময় পিন্টু শিশুদের বাড়িতে টোপা তৈরীর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার টার শিশুটি বাহিরে থেকে বাড়িতে আসার পর লম্পট পিন্টু কৌশলে তাকে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং তাকে বিবস্ত্র করে ফেলে। এমন সময় শিশুটির বাবা বাড়িতে পানি খাওয়ার জন্য এসে তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে ঘরে ঢুকে তার মেয়ে ও পিন্টুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এঘটনায় হতভম্ব মেয়েটির বাবা শিশুটিকে উদ্ধার করতে গেলে পিন্টু কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পিন্টু পলাতক রয়েছে।

এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট মামলা দায়ের হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত