আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি, পুরস্কার ঘোষণা

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডাইয়েরি (জিডি) করেছে এক সমর্থক। এছাড়া পতাকাটির সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২০ জুন) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
এর আগে, বৃহস্প্রতিবার (১৮ জুন) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পর শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডাইয়েরি করেন টুটুল শিকদার।
জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ করে।
টুটুল সিকদার বলেন, ‘অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। আর পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরা ব্যথায় ব্যথিত হয়েছেন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। তাই এই ঘটনা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দরকার। পতাকাটি কেউ পেলে তাকে ১০ হাজার টাকা দেওয়া হবে ‘
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘এই বিষয়ে সাধারণ ডাইয়েরি পেয়েছি। তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
