আদমদীঘিতে ডা. জোবাইদা রহমানের জন্ম দিন উপলক্ষে ছাত্রদলের বৃক্ষ চারা বিতরণ

| আপডেট :  ২১ জুন ২০২৬, ১১:৩৫  | প্রকাশিত :  ২১ জুন ২০২৬, ১১:৩৫

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন পালন উপলক্ষে রবিবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে সান্তাহার সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি (এস, এস আই) স্কুলে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ চারা বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ সময় জেলা ছাত্রদল ও সান্তাহার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিসহ নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। একইসঙ্গে তারা ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত