আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

| আপডেট :  ২৫ জুন ২০২৬, ০৫:৫৩  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৬, ০৫:৫৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক কারবারির বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন।

গত বুধবার (২৪ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, লকু সিভিল কলোনির নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও ছামসুল শেখের ছেলে মনিরুল ইসলাম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লিখিত দুইজন মাদক কারবারিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি দুইজনকেই ৪ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত