সান্তাহারে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত  

| আপডেট :  ২৭ জুন ২০২৬, ০৭:৪৭  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৬, ০৭:৩৯

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): শনিবার উপজেলার সান্তাহারে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন করা হয়েছে। উপজেলার সান্তাহার পৌরসভা শহরের বশিপুর এলাকার বিনোদন কেন্দ্র শখের পল্লীর কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেন।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্ম পরিষদ সদস্য জেলার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, আদমদীঘি পাশের নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রাকিব।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী, সহ সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য গোলাম মোস্তফা, ফেরদৌস রহমান, মাওলানা রমজান আলী, মাওলানা এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা নাইডু, অধ্যক্ষ সাইফুল ইসলাম, আদমদীঘি সদর ইউনিয়নের জামায়াতের রুকন ইদ্রিস আলী, যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, সেক্রেটারি ফরিদুল ইসলাম, উপজেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি মোতালেব হোসেন ও উপজেলা জামায়াতের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত