আদমদীঘিতে ২২ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন -এ ক্যাপসুল

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : ” ভিটামিন -এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মত রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২২ হাজার শিশুকে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রবিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফজলে রাব্বী।
এসময় তিনি সাংবাদিকদের আরো বলেন, ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্থায়ী কেন্দ্র ছাড়াও উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন, আদমদীঘি বাসস্ট্যান্ড, উপজেলার মুরইল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একশত ৭২টি কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের দুই হাজার ৬২০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার দুইশত জন শিশুকে লাল রংয়ের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক শিশুকে টিকা খাওয়ানোর মাধ্যমে কর্মসূচীর উদ্ধোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাদ মাসুমা বেগম।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
