আদমদীঘিতে শিক্ষার্থীদের সাথে ওসি’র মতবিনিময়

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি : সচেতন ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থিদের নিয়ে এক সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে বিদ্যালয় ক্লাশ রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া শিক্ষার্থিদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। এ ক্ষেত্রে বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ের সুফল ও কুফল সম্পর্কে সচেতনতার ও পড়াশুনার পাশাপাশি পারিবারিক বন্ধন, নৈতিক মূল্যবোধ, নিজের নিরাপত্তা নিয়ে সজাগ হওয়ার আহবান জানান শিক্ষার্থীদের।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, সহ এলঅকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
