আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

| আপডেট :  ২৯ জুন ২০২৬, ১২:২১  | প্রকাশিত :  ২৯ জুন ২০২৬, ১২:২০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো: ডাবলু (৩৫) নামের এক মাদক কারবারিরকে দন্ডিত করেছেন।

রোববার (২৮ জুন) বিকেলে রাত বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মো: ডাবুল আদমদীঘি উপজেলার তিয়রপাড়ার ৃত ছায়ফুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত ডাবলুকে ২ পিস নেশার ইনজেকশনসহ
আটক করা হয়।

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি মো: ডাবরুকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরো ৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত