আরও কমলো তেলের দাম

| আপডেট :  ৩০ জুন ২০২৬, ০৪:১০  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৬, ০৪:১০

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় বাজারে দাম নিম্নমুখী হয়েছে। খবর আলজাজিরার। News

মঙ্গলবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬৪ সেন্ট কমে ৭২.৫১ ডলারে নেমে আসে। বর্তমান ব্রেন্ট ক্রুডের দাম গত মাসের সমাপনী মূল্যের তুলনায় প্রায় ২০ ডলার বা ২২ শতাংশ কম।

কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বেড়েছে। এর প্রভাবেই বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার পর বর্তমানে স্থিতিবস্থা বিরাজ করছে।

বিনিয়োগকারীরা এখন সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে কী প্রভাব পড়ে, সেদিকে নজর রাখছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত