আদমদীঘির সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

| আপডেট :  ৩০ জুন ২০২৬, ০৫:৩৪  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৬, ০৫:৩৪

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): মঙ্গলবার উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৬৪ কোটি নয় লাখ ৫০ হাজার ৫৪১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাদ মাসুমা বেগম।

এদিন বেলা ১১ টায় পৌরসভার সভাকক্ষে এই বাজেট অধিবেশন শুরু করা হয়। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে পাঁচ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩৮০ টাকা। বাজেট ঘোষণা সংক্রান্ত বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে লক্ষ করেছি যে এই পৌরসভার রাজস্ব খাত বিশেষ করে আবাসিক খাতের রাজস্ব আয় সন্তোষজনক নয় ফলে কর্মতর্তা কর্মচারিদের বেতন-ভাতা প্রদান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের পাওনাদি পরিশোধ করতে সমস্যা দেখা দিয়েছে।

একারণে তিনি রাজস্ব খাতের আয় বাড়ানোর উদ্যোগ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া (বগুড়া-৩) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এর প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা কৃষি অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রায়হান আলী মন্ডল, উপজেলার সান্তাহার শহীদ বীরবিক্রম আহসানুল হক ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এ,কে,এম, আসাদুল হক বেলাল, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বাবুল হোসেন, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা দলের নেত্রী হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত