আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

| আপডেট :  ০১ জুলাই ২০২৬, ০৬:১৯  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৬, ০৬:১৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কালাইকুড়ি বাজারে একটি কীপনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি বাজারে চোরচক্র আবু সাইদ রাহীর দোকান ঘরের ভেন্ডিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে টাকাসহ প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দোকান মালিক জানান।

জানা যায়, আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের আবু সাইদ রাহী কালাইকুড়ি বাজারে দীর্ঘদিন যাবত কীটনাশক ঔষধের দোকান ঘরে ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সারাদিন দোকানে বেচাকেনা করে রাতে দোকন ঘর বন্ধ করে বাড়ি যান। পরদিন গতকাল বুধবার (১ জুলাই) সকালে দোকান ঘর খুলে দেখতে পান তার দোকান ঘরের ভেন্ডিলেটর ভাঙ্গা। এরপর ক্যাশবাক্স খেলা ও বিভিন্ন প্রকার মূর‌্যবান কীটনাশক ঔষধ চোরচক্র কৌশলে চুরি করে নিয়ে গেছে। চুরি করার সময় তার দোকানের সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। দোকানের ক্যাশ বাক্সে রাখা ৩ হাজার টাকাসহ চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা বলে দোকান মালিক দাবী করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া আবেদন পাওয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত