আদমদীঘিতে বিভিন্ন মামলায় দুইজন গ্রেফতার

| আপডেট :  ০২ জুলাই ২০২৬, ০৫:৪১  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৬, ০৫:৪১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নিয়মিত মিামলায় ও আদালতের ওয়ারেন্টমুলে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি থানার নিয়মিত মামলায় আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মৃত জলিল খানের ছেলে মিলন খান ও আদালতের ওয়ারেন্টমুলে উপজেলার বড়আখিড়া গ্রামের নুর ইসলাম সাখিদারের ছেলে আমিনুল ইসলাম।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত দুই আসামীতে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত