সান্তাহারে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ উদ্ধার

| আপডেট :  ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২  | প্রকাশিত :  ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক লাশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে টাউন পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা সারাদিন ঘোরাফেরা করে রাতে কাঁচা বাজারের সেডে এর নিয়ে ঘুমিয়ে থাকতো। ওই বৃদ্ধা শারিরীক ভাবে অসুস্থ্য এবং কথা কম বলায় বাজারের ব্যবসায়ীরা কোন কিছু বলতো না।

এমন অবস্থায় শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে সান্তাহার নতুন বাজারের হাটখোলা কাঁচা বাজারের শেডের নিয়ে মৃত অবস্থায় বাজারের দোকানীরা দেখতে পায়।

এরপর সান্তাহার টাউন পুলিশকে খবর দিলে পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।

সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইউডি মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত