আদমদীঘিতে লাইসেন্স ছাড়া মৎস্য হ্যাচারি ব্যবসা, দুইজনের ৭৫ হাজার টাকা জরিমানা

| আপডেট :  ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৪  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২৬, ০৭:১৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মৎস্য চাষের জন্য দেশব্যাপী পরিচিত বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইসেন্স নবায়ন না করে মৎস্য হ্যাচারি ব্যবসা পরিচালনা করার দায়ে দুই হ্যাচারি মালিকের আর্থিক জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মাসুমা বেগম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের কদমা গ্রামে জিতু মৎস্য হ্যাচারি এবং আদমদীঘি রেলওয়ে স্টেশন এলাকায় শাহাদাৎ মৎস্য হ্যাচারি নামক প্রতিষ্ঠানের দুই মালিক লাইসেন্স নবায়ন না করার মাধ্যমে সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘ ধরে মাছের রেণু উৎপাদন করে আসছিল।

গোপন সূত্রে খবর পেয়ে আদমদীঘি উপজেলা ভ্রাম্যমান আদালত রবিবার দুপুরে ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে জিতু হ্যাচারি মালিক মিঠু হোসেনের ৫০ হাজার এবং শাহাদাৎ মৎস্য হ্যাচারি মালিক বেলাল হোসেনের ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আগামীতেও এধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত