আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ, কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বি,আর,ডি,বি চেয়ারম্যান বিএনপি নেতা মোমিনুর রহমান তালুকদার মিম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, বি,আর,ডি,বির পরিদর্শক আবু সাইদ, আকরাম হোসেন প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
