আদমদীঘির সান্তাহারে প/র্নো/গ্রা/ফি মামলায় যুবক গ্রেফতার

| আপডেট :  ১১ জুলাই ২০২৬, ০৪:২০  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২৬, ০৪:২০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি ও মারপিট করার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে সান্তাহার পাশের নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।

জানা গেছে , অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। এর এক পর্যায়ে তিনি ওই নারীকে কু-প্রস্তাবও দেয়। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ জুন দুপুরে শহরের ডালপট্টি এলাকার ওই নারী (২৭) স্কুটি বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। তিনি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেটের ফলপট্টি এলাকা অতিক্রম করার সময় অভিযুক্ত যুবক ওই নারীর পথরোধ করে। এ সময় ওই নারী প্রতিবাদ করে। এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আপন বাদশা ওই নারীকে মারধর করার এক পর্যায়ে শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এসুযোগে গলায় ১২ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ঘটনার পর সুস্থ্য হয়ে ২৭ জুন রাতে ভুক্তভোগী নারী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান সাংবাদিকদের নিকট মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত