পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত

| আপডেট :  ১১ জুলাই ২০২৬, ০৭:১৭  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২৬, ০৭:১৭

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স হলে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বোর্ড এর সভাপতি ও ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ডের সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, রিজেন্ট বোর্ডের সদস্য ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ,রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান সহ ১১ জন সদস্য এবং অনলাইনে ৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত