আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, ভালো কাজের ক্রেস্ট পেল অঞ্জলি রানি

| আপডেট :  ১২ জুলাই ২০২৬, ০৬:২৯  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২৬, ০৬:২৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: রবিবার উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন লক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা, পরিকল্পনা দপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, মেডিকেল অফিসার ডা. সালাউদ্দীন,:উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সারমিন জাহান বিউটি, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু প্রমুখ। পরে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অঞ্জলি রানীকে ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত