আদমদীঘির সান্তাহারে একই রাতে ছয় ব্যবসা প্রতিষ্টানে চুরি

আদমদীঘি (বগুড়া) : উপজেলার সান্তাহার পৌরসভা, শহরের রেলওয়ে জংশন স্ট্রেশন এলাকা রোডে এক রাতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার ১৩ জুলাই দিবাগত রাতে চোরেরা এসব ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকান ঘরের দেয়াল ও টিন কেটে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, সান্তাহার শহরের রেলওয়ে জংশন স্ট্রেশন রোড এলাকায় সোমবার দিবাগত রাতে চোরেরা ‘সান্তাহার’ বেকারি, আদর্শ ছাটাখানা, তমা পেপার হাউজ, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জ্বল ইলেকট্রনিকস নামক দোকান ঘরের দেয়াল ও টিন কেটে চুরি করে নিয়ে যায়। চোরেরা এসব দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে। একই রাতে ছয়টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে সান্তাহার টাউন ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, চুরির এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করতে মাঠে নেমেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
