দুমকিতে মোবাইলের দোকান চুরি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ভূইয়া এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার পিরতলা বাজারে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী মো. কামরুল জানান, প্রতিদিনের ন্যায় আমি সকালে দোকান খোলার সময় দেখি দোকানে তালা নেই। ভিতরে প্রবেশ করলে তাকে সাজিয়ে রাখা অধিক মূল্যের মোবাইল এবং কিছু দামী ঘড়ি নেই। আমি আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে আমার দোকানের মালিককে জানাই।
দোকানের মালিক মোঃ মাসুদ ভূইয়া জানান, আমি সকালে ফোন পেয়ে দোকানে এসে দেখি কিছু মূল্যবান মোবাইল এবং দামীয় ঘড়ি চুরি হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দুনকি থানায় জানাই। আমার দোকানের প্রায় ১৬ লক্ষ টাকার মাল নিয়ে গেছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
