মুরাদিয়ায় উদ্বোধন হলো বোর্ড অফিস ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি নিয়ে চালু হলো ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে ডাঃ মহিবুল্লাহ রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অধ্যাপক আবুল বাশার।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বোর্ড অফিস ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম করা হয়েছে। এতে উপজেলার সাধারণ মানুষ ফ্রি চিকিৎসা সেবা নিতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
