পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেলথ সায়েন্স অনুষদ চালু

| আপডেট :  ১৯ জুলাই ২০২৬, ০৭:১৪  | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২৬, ০৭:১৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং এ্যান্ড হেলথ সায়েন্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেন, এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, পবিপ্রবিতে হেলথ সায়েন্স চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হবে।গ্র্যাজুয়েটদের জন্য দেশ বিদেশের হাসপাতাল, ফিটনেস সেন্টার ও ক্রীড়া সংস্থায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।এর ফলে দেশে দক্ষ ফিজিওথেরাপিস্ট, নার্স এবং স্পোর্টস বিশেষজ্ঞদের যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব হবে। একইসঙ্গে এই অনুষদ স্বাস্থ্য বিজ্ঞান ভিওিক উচ্চ শিক্ষা,গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত