হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

| আপডেট :  ২০ জুলাই ২০২৬, ০৭:৪১  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২৬, ০৭:৪১

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর আল-জাজিরার।

সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে হামাস এ তথ্য জানায়।

২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। এরপর গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ গত বছর নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব আরও বেড়ে যায়।

উল্লেখ্য, ১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করেন খলিল আল-হাইয়া। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত