প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কঠোর নির্দেশ ভিসির

| আপডেট :  ২১ জুলাই ২০২৬, ০৩:২৯  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২৬, ০৩:২৯

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশন প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভায় তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

সভায় ভিসি মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক প্রফেসর ড. মো: খোকন হোসেন, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: নেছারউদ্দিন আহমেদ, অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ. দা.) ড. মো. আমিনুল ইস

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত