আদমদীঘিতে ধর্ষন চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ উপজেলার সান্তাহার পৌরসভা শহরে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করা মামলায় ওসমান মোল্লা (৪০) নানের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার রেলওয়ের লোকো পূর্ব কলোনীর শ্বশুর বাড়ীতে বসবাস করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার লোকো পুর্ব কলোনীর বাসিন্দা ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন ১৯ জুলাই রবিবার রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও রান্না ঘরের বৈদ্যুতিক বাল্ব খুলে অন্ধকার করে দিয়ে ওই নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় ২১ জুলাই সোমবার রাতে ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির পুলিশ আসামী ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেন
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী ওসমান মোল্লাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
