আদমদীঘিতে ৪ মাদক বিক্রেতার জেলা-জরিমানা

| আপডেট :  ২২ জুলাই ২০২৬, ১০:১৮  | প্রকাশিত :  ২২ জুলাই ২০২৬, ১০:১৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত ৪ মাদক বিক্রেতাকে জেল-জরিমানা দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ৪ জনকে ২২ জুলাই বুধবার বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলীর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে আড়াই লিটার চোলাই মদ, একশত গ্রাম গাঁজা ও নেশাজাতীয় ইঞ্জেকশন এ্যাম্পোলসহ ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌরসভা শহরের নতুন বাজার হাটখোলার মফিজ উদ্দীনের ছেলে বাবু মিয়া, সাহেবপাড়ার বাসেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান এবং জয়পুরহাট জেলার আক্কেলপুরের নওজোর উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে শাকিব হাসান।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আশরাফুল ইসলাম গ্রেপ্তারকৃত ৪ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত ৪ জনকে বুধবার বগুড়ার জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত