পবিপ্রবিতে স্বাস্হ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

| আপডেট :  ২৩ জুলাই ২০২৬, ০৫:২১  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২৬, ০৫:২১

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)আইকিউএসি’র আয়োজনে ‘Healthy Minds for a Brighter Tomorrow’ শীর্ষক এক সেমিনার ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আইকিউএসির আয়োজনে ‘Healthy Minds for a Brighter Tomorrow’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম,পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, শিক্ষার্থী রইসুর রহমান রশীদ, প্রত্যাশা মজুমদার প্রমুখ।

সেমিনারের মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।উক্ত সেমিনারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত