আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ নারীসহ ৮জনকে গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার রাতে আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী মাদক কারবারি, সাজাপ্রাপ্ত এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে , আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা সদরের কুসম্বী এলাকা থেকে কুসম্বী পুর্বপাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি ফেরদৌস হাসানকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে সান্তাহার চা বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আরেক বিশেষ অভিযানে সান্তাহার ফাঁড়ির পুলিশ পৌর শহর এলাকায় মাদক, অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা বাগান এলাকার মিনহাজুল আবেদিনের স্ত্রী জুলি বেগম, নতুন বাজার হাটখোলার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী, নওগাঁ মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়ার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুরের ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।
এবিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ৪ নারীসহ মোট ৮ জনকে ২৮ জুলাই মঙ্গলবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
