পবিপ্রবিতে নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)১ম সংশোধিত” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম,, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ১০ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি এই আধুনিক অবকাঠামোটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও গবেষণার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন অনুষদের ক্লাসরুমের সংকট পুরোপুরি দূর হবে। পরে এইচ আর ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। ১০টায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের আয়োজনে নবনিযুক্ত প্রো- ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।
অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড.মো. নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
