আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ৭

| আপডেট :  ০১ আগস্ট ২০২৬, ০৪:৪৪  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৬, ০৪:৪৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, এদিন সকালে মিজানুর রহমান মাছ চাষের একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এসময় পুকুরে পানি সেচের বৈদ্যুতিক পাম্পের তার পুকুরে পানিতে পড়ে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়ায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনরা। দুর্ঘটনার সময় মিজানুরের আত্মচিৎকার শুনে তাকে ‍উদ্ধার করতে যাওয়া লোকজনের মধ্যে প্রায় ৭ জন আহত হয়েছেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত মিজানুর রহমানকে তার স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জেনেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত