সান্তাহারে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

| আপডেট :  ০৪ আগস্ট ২০২৬, ০৫:২০  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২৬, ০৫:২০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে পৌরসভা শহরের মালশন গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪০ পিস উৎপাদন নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আলতাফ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আলতাফ আলী (৪৮) সান্তাহার পৌরসভার মালশন গ্রামের মৃত রফিক উদ্দিন প্রামাণিকের ছেলে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি আলতাফ আলীকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের মালশন গ্রামে আসামি আলতাফের বাড়িতে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, নেশা জাতীয় মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামি আলতাফ আলীকে মঙ্গলবার দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত