আদমদীঘিতে বাড়ির তালা ভেঙে চুরি সংঘটিত

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৬, ০৫:১১  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৬, ০৫:১১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা সদরের তালসন কুন্ডু পাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে।

চোরেরা বাড়ির তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। চোরের দল ঘরে থাকা আলমিরা ও বাক্স ভেঙে এবং ঘরের বিছানাপত্র তছনছ করে নগদ টাকা, সোনার গহনা, কাঁসার বাসনপত্র, ও কাপড়চোপড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে পাড়া প্রতিবেশীরা ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বাড়ির মালিক কুমারেশ কুন্ডু ওরফে (খোকন কুন্ডু) ৩১ জুলাই শুক্রবার বাড়িতে তালা লাগিয়ে মেয়ে জামাইয়ের বাড়ি ফরিদপুর জেলার পানিতে যায়। এই সুযোগে চোরেরা মঙ্গলবার (৪ আগস্ট) রাতের কোনো এক সময় ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটনায়। চুরির এই ঘটনা নিয়ে বাড়ির মালিক কুমারেশ কুমার কুন্ডু খোকনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বাড়িতে না থাকা এবং বুধবার (৫ আগস্ট) সকালে প্রতিবেশীদের ফোনের মাধ্যমে বাড়ির তালা ও তার ঘরের আলমিরা ও বাক্স ভেঙে সব কিছু চুরি হয়ে যাওয়ার ঘটনা জানতে পেরেছেন। তার দাবি, তার ঘরের আলমিরা ও বাক্সে সোনার ৮ আনা ওজনের কানের রিং ও আংটি, ১২টি কাঁসার বড় থালা, ৪টি কাঁসার বড় গ্লাস, ২৫টি কাঁসার বাটি, পূজার বিভিন্ন প্রকার কাঁসার ও পিতলের বাসনপত্র এবং ঠাকুর ঘরের ঘটে রাখা নগদ ১০ হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান কাপড়চোপর ছিল। সব কিছুই চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

তিনি ইতোমধ্যে মেয়ে জামাইয়ের বাড়ি ফরিদপুরের পানশা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বাড়ি ফিরে থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত