দুমকিতে ১৬১০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

| আপডেট :  ১০ আগস্ট ২০২৬, ০৪:২৪  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২৬, ০৪:২৪

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ও নগর ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

রবিবার (৯ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার লেবুখালী টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ সন্দেহ বসত মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করে ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্ধ ৩৫০০০ টাকা উদ্ধার করা হয়।

মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে দুমকি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত