দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী কালাম সরদারকে পিটিয়ে আহত

| আপডেট :  ১২ আগস্ট ২০২৬, ০২:৫৬  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২৬, ০২:৫৬

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত করায অভিযোগ উঠেছে মোঃ রিমন রায়হান ও কামরুল হাওলাদারের বিরুদ্ধে।

সোমবার (১০ আগষ্ট) কালাম সরদার তার কর্মস্থল থেকে বাড়িতে ফেরার সময় শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্রাক এনজিওর সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘেরাও করে তাকে পিটিয়ে আহত করে।

এঘটনায় অহত কামাল সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদি হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন এজাহার সূত্রে যানা যায়, কামাল সিকদার ডাচবাংলা ব্যাংকের ডিউটি শেষে ব্রাক এনজিও নামক স্থানে পোঁছালে মোঃ রিপন, কামরুল হাসান সহ অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব জমিজমাসংক্রান্ত জেরে তার পথ রোধ করে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে।  ঘটনায় ১ নং আসামী রিমন রায়হান নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত