পবিপ্রবিতে র‌্যাগিংয়ে অসুস্থ ১ শিক্ষার্থী, তদন্তে কমিটি গঠন

| আপডেট :  ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৮  | প্রকাশিত :  ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৭

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ের অভিযোগে ২০২৫-২৬ সেশনের ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো. হাবিবুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে হলটিতে র‌্যাগিংর এ ঘটনা ঘটে।

র‌্যাগিংয়ে অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে বলা হয়, ঘটনার কারণ উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন জানান, তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত