একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

| আপডেট :  ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৫  | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৫

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে শনিবার (১৫ আগস্ট) একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা।

শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার ভেরিফাইড ফেসবুক পেজে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে যাচ্ছি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত